ছাত্রলীগ নেতার মটরসাইকেলে প্রাণ গেল বৃদ্ধার গত ১৭ জানুয়ারি শুক্রবার স্থানীয় উপজেলার সৈয়দপুর বাজারে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় সৈয়দপুরের এলাকার মুচিপাড়া গ্রামের সুমিত্রা রানী (৭০), মৃত ক্ষিতীশ দাসের স্ত্রী বিকেল চারটার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে সজরে ধাক্কা দেয়ার ফলে, গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ২৬ জানুয়ারি রাতে মারা যায় সুমিত্রা রানী। অপরদিকে জানা যায় মটর সাইকেল আরোহী ছিলেন হাসিবুল হাসান (শান্ত), স্থানীয় গ্রাম্য ডাক্তার ফজলুর রহমানের ছেলে, রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের অপর কর্মী জুয়েল রানা, মকবুল হোসেনের ছেলে বলে জানা যায়। ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের দুজন...
Developed by BDITHOST