ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শতবর্ষী একটি ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে স্থগিত হয়। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে সাতবর্গ এলাকার পুকুরটি স্থানীয়দের গোসল, ওজু ও নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি পুকুরটি ভরাটের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে পুকুর ভরাটের পক্ষে থাকা কয়েকজনের সঙ্গে অংশগ্রহণকারীদের বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়রা দাবি করেন, পুলিশের হস্তক্ষেপে ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, এতে সাময়িক উত্তেজনা দেখা দেয়। অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমাদের দাবি,...
Developed by BDITHOST